,

বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানের ওপর, চালকসহ দুজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ মহানগরীতে চলন্ত ভ্যানের ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতদের একজনের নাম মিন্টু মিয়া (৩৫)। তার বাড়ি চর ঈশ্বরদিয়ায়। আরেকজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ভ্যানচালক একজন যাত্রী নিয়ে চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ভ্যানগাড়ি উল্টে গিয়ে মিন্টু মিয়া তারে জড়িয়ে পড়ে ছটফট করতে থাকেন। এ সময় মিন্টুকে বাঁচাতে গিয়ে ভ্যানচালক নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য