,

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে তাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।  এ ঘটনায় নিহতের স্ত্রী সামসিয়া আক্তার তোহাকে (৪৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) মধ্য রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম ওই এলাকার এমরান মোল্লার ছেলে।
পুলিশ ও স্হানীয়রা জানান, তাজুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। শুক্রবার রাতে তাজুলের সঙ্গে স্ত্রী তোহার বাকবিতণ্ডা হয়। এ সময় তাজুলকে ধাক্কা দিয়ে টেবিলের ওপর ফেলে দেন তোহা। এতে মাথায় আঘাত পান তাজুল। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: এমরানুল ইসলাম বলেন,
স্বামী হত্যার দায়ে স্ত্রী তোহাকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য