,

প্রেমিকা খুঁজে পেতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় ঘুরছেন যুবক!

news-image

অনলাইন ডেস্ক : মানুষ এখন দিনের বেশিরভাগ সময়ই সোশ্যাল মিডিয়ায় কাটাতে ভালোবাসে। এ কারণেই ভাইরাল হতে অনেকেই এখন এই মাধ্যমকেই বেঁচে নেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতের আলিপুরের এক ভবঘুরে প্রেমিকাহীন প্রেমিকের ছবি। প্রেমিকা খুঁজে পেতে আবেদন জানিয়ে রাস্তায় রাস্তায় প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরছেন ওই যুবক।

ভারতের সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে বলা হয়েছে, প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় ঘোরা ওই যুবকের নাম সুমন সরকার (২১)। তিনি আলিপুর দুয়ারের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, যুবকের পরনে সাদা টি-শার্ট। পিঠে ব্যাগ, চোখে সানগ্লাস। যুবকের হাতে একটি পোস্টার। তাতে লেখা, ‘DONATE ME A GIRLFRIEND.’ অর্থাৎ ‘আমাকে একটা প্রেমিকা জোগাড় করে দিন।’

কয়েকদিন আগে এভাবেই আলিপুর দুয়ারের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখা যায় সুমনকে। স্বাভাবিকভাবেই যুবকের ছবি তোলেন অনেকে। কেউ আবার গোটা ঘটনার ভিডিও করে তা ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু এই কাজ কেন করলেন সুমন? সত্যিই কি প্রেমিকা খুঁজছেন? এর জবাবে সুমন বলেন, ‘প্রেমিকা কে না চায়? পেলে তো ভালোই হয়। ভিডিওর মাধ্যমে প্রেমিকা জুটে গেলে মন্দ কী!’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য