,

যেভাবে ফেরত পাবেন হজ নিবন্ধনের টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : যেসব হজযাত্রী এরই মধ্যে মারা গেছেন, অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তাদের প্রতিনিধি নিবন্ধন বাবদ জমা করা অর্থ আবেদন করে ফেরত নিতে পারবেন। আজ বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেষ মোহাম্মদ শাহীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যেসব হজযাত্রী এরই মধ্যে মারা গেছেন/অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তার পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তার নিবন্ধন বাবদ জমা করা অর্থ সমন্বয় করতে পারবেন না। এ ধরনের ব্যক্তি বা মারা যাওয়া হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবদ জমা করা অর্থ ফেরত পাওয়ার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করে জমা করা অর্থ উত্তোলন/ফেরত নিতে পারবেন।

এ ক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড