,

বই পড়লে কারামুক্তি

news-image

নিউজ ডেস্ক : বলিভিয়ায় বেশকিছু কারাগারে খোলা হয়েছে লাইব্রেরি। কারাবন্দিরা বই পড়ছেন এবং বিনিময়ে পাচ্ছেন তিন ধরনের পুরস্কার। দক্ষিণ অ্যামেরিকার দেশ ব্রাজিলে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার জন্য বিচার শুরুর আগে কারাগারে কয়েক যুগও পার হয়ে যায় অনেক কারাবন্দির। তাদের কারাজীবনকে ‘অর্থবহ’ করতে বই পড়া এবং সংস্কৃতিচর্চার ব্যবস্থা করেছে সে দেশের একটি কারাগার।

সম্প্রতি বলিভিয়ার মোট ৪৭টি কারাগারে চালু হয়েছে ‘বুকস বিহাইন্ড বার’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে প্রত্যেকটি কারাগারে খোলা হয়েছে লাইব্রেরি। বলিভিয়াতে মৃত্যুদ- নেই। তবে ব্রাজিলের মতো সেখানেও বিচার প্রক্রিয়া অতি মন্থর এবং দীর্ঘ। তাই বিচার সহজে শুরু হয় না, শুরু হলে শেষ হতে হতে জীবন পেরিয়ে যায় অনেকের। এই অনিশ্চিত, একঘেঁয়ে জীবনে পরিবর্তন এনেছে বই। ৪৭টি কারাগারের অন্তত ৮৬৫ জনের ‘ঘনিষ্ঠ বন্ধু’ হয়ে গেছে বই।

কারাবন্দিদের বিভিন্ন কাজের বিনিময়ে প্রতিদিন ৮ বলিভিয়ানো, অর্থাৎ ১.১৮ ডলার করে দেয় কারা কর্তৃপক্ষ। এখন যোগ হয়েছে বই পড়লে শাস্তি মওকুফের বোনাস। ৮৬৫ জন পাঠকের মধ্যে বই পড়ায় সবচেয়ে এগিয়ে জ্যাকুলিন। এক বছরে আটটি বই শেষ করেছেন তিনি। বই পড়লেই তো হবে না, পড়ে কতটা শেখা হলো তা দেখার জন্য নেওয়া হয় পরীক্ষা। এ পর্যন্ত চারটি পরীক্ষা দিয়েছেন জ্যাকুলিন। সবগুলোতেই পাস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য