,

দেশের উত্তরাঞ্চলে আজও ভারি বৃষ্টি হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবারও দেশের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তা ছাড়া দেশের অন্যান্য বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে। গতকাল সোমবার ঢাকায় বৃষ্টি না হলেও মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে এক পশলা বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টি না থাকলেও আকাশের মেঘের আনাগোনা রয়েছে। ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মূলত রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকা খুলনা বরিশাল বিভাগে কোনো বৃষ্টি হয়নি, অন্যান্য বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় গত সোমবার দেশের চার জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আজ ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য