,

টিসিবিতে সোমবার থেকে সয়াবিন মিলবে ১১০ টাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : খোলা বাজারে আগামীকাল সোমবার থেকে আবারও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলবে ৩০ মে পর্যন্ত।

নগরীর পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে ৩০০টি ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান।

তিনি জানিয়েছেন, এবার দেওয়া হবে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি। তবে অবিক্রিত কিছু ছোলা রয়ে গেছে, যা রমজানে বিক্রি করে শেষ করা যায়নি। ডিলারদের নামে এবার তাই ছোলাও বরাদ্দ দেওয়া হবে।

টিসিবির চেয়ারম্যান জানিয়েছেন, আগের দরেই এসব পণ্য বিক্রি করা হবে। সে অনুযায়ী ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজিতে মসুর ডাল, ৫৫ টাকায় চিনি ও ৫০ টাকা কেজিতে ছোলা বিক্রি করা হবে।

নিম্ন আয়ের মানুষের জন্য এ বছর ১১তম বার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। চলতি অর্থবছরের প্রতি মাসেই এ কার্যক্রম চালু ছিল। তবে ঈদের আগে ২৪ এপ্রিল থেকে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রেখেছিল টিসিবি।

একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ দুই কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

টিসিবি চেয়ারম্যান আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী জুনেই কার্ডের মাধ্যমে সারা দেশের এক কোটি পরিবারকে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। সে কার্যক্রমও চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড