,

কোন ডালের পুষ্টিগুণ সবচেয়ে বেশি

news-image

নিউজ ডেস্ক : প্রোটিনের অন্যতম প্রধান উৎস ডাল। তবে শুধু প্রোটিনই নয়, ডালের গুণ অনেক। মুগ-মুসুর-রাজমায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টও। তা ছাড়া, যারা স্থূলতার সমস্যায় ভুগছেন, তাদের জন্যও উপযোগী হতে পারে ডাল। কিন্তু মুগ, মুসুর না রাজমা কোন ধরনের ডালে পুষ্টিগুণ সবচেয়ে বেশি?

১। মুসুর ডাল: যারা স্থূলতার সমস্যায় ভুগছেন ও ওজন কমাতে চাইছেন, তাদের জন্য প্রোটিন অত্যন্ত জরুরি। প্রতি ১০০ গ্রাম মুসুর ডালে প্রায় ২৬ গ্রাম প্রোটিন থাকে। পাশাপাশি, মুসুর ডালে থাকে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম ও ফাইবার। ফলে এই ডাল পেটের গোলযোগ ও হাড়ের সমস্যায় কাজে আসতে পারে। অ্যান্টি-অক্সিড্যান্টের মাত্রাও বেশ ভাল মুসুর ডালে।

২। মুগ ডাল: মুগ ডাল কোলেসিস্টোকাইনিন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে ‘বিএমআর’ বা মৌল বিপাক হার ভাল হয়। প্রতি ১০০ গ্রাম মুগ ডালে প্রোটিনের পরিমাণ ২৪ গ্রাম। পাশাপাশি মুগ ডালে থাকে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, কপার ও ভিটামিন বি কমপ্লেক্স।

৩। রাজমা: ভিটামিন, খনিজ পদার্থ, ফাইবার ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ রাজমায় থাকে প্রচুর পরিমাণ প্রোটিনও। পুষ্টিবিদরা বলছেন, প্রতি ১০০ গ্রাম রাজমায় প্রায় ২০ গ্রাম প্রোটিন থাকে। তা ছাড়া, ডায়াবিটিস রোগীদের জন্যেও রাজমা অত্যন্ত উপযোগী। রাজমার গ্লাইসেমিক সূচক বেশ কম। ফলে ডায়াবিটিস রোগীরা পুষ্টিবিদদের অনুমতি নিয়ে এই ডাল খেতে পারেন। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি