,

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

news-image

অনলাইন ডেস্ক : প্রখ্যাত লেখক, চিন্তাবিদ ও প্রাবন্ধিক আহমদ ছফার দেহাবশেষ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা হয়েছে। মৃত্যুর প্রায় ২৫ বছর পর বুধবার দুপুরে এ স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।

আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মারা যান। এতদিন তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের সাধারণ অংশে সমাহিত ছিল। এবার তাকে একই কবরস্থানের বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত অংশে স্থানান্তর করা হয়েছে।

কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপু জানান, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সাধারণ মানুষের জন্য একটি অংশ এবং রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা অংশ রয়েছে। ২০০১ সালে রাজনৈতিক কারণে আহমদ ছফাকে সাধারণ অংশে দাফন করা হয়েছিল বলে তিনি দাবি করেন। পরে সেখান থেকে তার দেহাবশেষ তুলে কবরস্থানের মূল অংশে স্থানান্তর করা হয়েছে।

এর আগে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘আহমদ ছফা স্মৃতিবক্তৃতা ২০২৬’ অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লাহ খান দাবি করেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে আহমদ ছফাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের অনুমতি দেওয়া হয়নি।

তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা আহমদ ছফার দাফনের ক্ষেত্রেও জটিলতার সৃষ্টি হয়েছিল।

উল্লেখ্য, আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তরের জন্য তার ভাতিজা ও লেখক নূরুল আনোয়ার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে আবেদন করেছিলেন। পরিবারের করা ওই আবেদন অনুমোদনের পর ঢাকা জেলা প্রশাসকের অনাপত্তিও পাওয়া যায়। এরপরই দেহাবশেষ স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়