,

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

news-image

অনলাইন ডেস্ক : এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্ট রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়ের সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও সিদ্ধান্ত হয়।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার রাতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় তার সমর্থকদের কেউ কেউ ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেন। তবে গাজী নজরুল ইসলাম বলেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং গত ১৭ জুন তাদের বিয়ে হয়েছে। তিনি আরও দাবি করেন, ওই বিয়ের সময় তার প্রথম স্ত্রী উপস্থিত ছিলেন। প্রথম স্ত্রী এবং তরুণীর বাবাও একই দাবি সমর্থন করেন।

এদিকে, সংশ্লিষ্ট তরুণীর একটি বায়োডাটায় তাকে অবিবাহিত হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সেখানে ২২ জুন চাকরির সুপারিশকারী হিসেবে গাজী নজরুল ইসলামের নাম রয়েছে। এসব তথ্য নিয়ে বিতর্ক তৈরি হলে সংশ্লিষ্ট কাজী বাকী বিল্লাহ সাংবাদিকদের জানান, কাবিননামা মঙ্গলবার প্রস্তুত করা হয়েছে, যদিও বিয়ের তারিখ হিসেবে ১৭ জুন উল্লেখ করার অনুরোধ করেছিলেন সংসদ সদস্য।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়