,

শিক্ষকের দেওয়া ফুচকা খেয়ে দুই ছাত্রী অসুস্থ

news-image

পঞ্চগড় প্রতিবেদক : পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষকের দেওয়া ফুচকা খেয়ে দুই কিশোরী অসুস্থ্ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে পঞ্চগড় পৌরসভার রৌশনাবাগ এলাকার বাসিন্দা রফিকুলের বাড়িতে এই ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন রৌশনাবাগ এলাকার রহিমা (১৪) ও রেখা (১৫)। তারা সর্ম্পকে খালাত বোন। বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রৌশনাবাগ এলাকার রফিকুলের বাড়িতে সদর উপজেলার বঙ্গবন্ধু আলীম মাদ্রাসার শিক্ষক নুর আলমের যাতায়াত ছিল। সেই সুবাদে গতকাল রাতে রফিকুলের বাড়িতে ফুচকা নিয়ে যায় নুর আলম।। পরে ফুচকা খাওয়ার কিছুক্ষন পর দুই কিশোরী মাতলামি শুরু করেন। পরে তাদেরকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে পুলিশ খবর পেয়ে শিক্ষককে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

পঞ্চগড় সদর আধুনিক হাসপালের ডাক্তার রাকিবুল হাসান জানায়, ফুচকা খেয়ে অসুস্থ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, দুই কিশোরী অসুস্থ্ হয়ে হাসপাতালে ভর্তির খবর পেয়ে রৌশনাবাগ এলাকার রফিকুলের বাড়িতে খোঁজ নেওয়া হয়। সেই সাথে অভিযুক্ত শিক্ষক নুর আলমকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য