,

ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশিসহ উদ্ধার ৮১

news-image

অনলাইন ডেস্ক : লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার সময় ৩২ বাংলাদেশিসহ ৮১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। গতকাল শনিবার তাদের উদ্ধার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

তিউনিসিয়া নৌবাহিনী জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ৩২ বাংলাদেশি ছাড়া রয়েছেন ৩৮ জন মিসরের, ১০ জন সুদানের ও একজন মরক্কোর নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৩৮ বছর। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

এএফপি বলছে, তিউনিসিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরের লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করেন উদ্ধারকৃত ব্যক্তিরা। তবে তারা যে নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন, সেটি যাত্রাপথে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়া নৌবাহিনী। উদ্ধারকৃতদের জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিউনিসিয়ার উপকূল থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপ ১৩০ কিলোমিটার দূরে। ফলে এই পথ মানবপাচারের জন্য বহুল ব্যবহৃত। এ ছাড়া লিবিয়া থেকে ইতালির উপকূলে পাড়ি জমানোর পথটি মানবপাচারের জন্য জনপ্রিয়। এই দুই পথেই অভিবাসনপ্রত্যাশীদের ভূমধ্যসাগর পাড়ি দিতে হয়।

এর আগে গত মাসে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড