,

আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে : শাাজাহান খান

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, তত্বাবধায়ক সরকার আর আসবে না, আসার কোনো সম্ভাবনা নেই। আগামী নির্বাচন হবে বর্তমান সরকারের আমলে। কেননা নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। অতএব এটি মিমাংসিত বিষয়। বিএনপির এ বিষয়ে আন্দোলন করে লাভ নাই। বিএনপির প্রতি পরামর্শ জনগণ থেকে বিচ্ছিন্ন হতে না চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করুন। নইলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে।

শনিবার বিকেলে রংপুর মহানগরীর নবগঠিত মাহিগঞ্জ থানা আওয়ামী লীগের প্রথম ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছে, নিরবিচ্ছিন্ন বিদুৎ, সড়কপথের উন্নয়ন করেছে, শিক্ষায় আমুল পরিবর্তন করেছে। সেই সাথে সারাদেশের মতো রংপুর থেকে মঙ্গা নামক অভিশাপ দুর করে উন্নয়নের ধারায় নিয়েছে। সরকারের উন্নয়ন বেশি করে করে প্রচার করতে হবে, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনা সরকার দরকার। এজন্য আমাদের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে হবে, বিশ্বাস করি রংপুর মহানগর আওয়ামী লীগের ৬ থানা সম্মেলনের মধ্য দিয়ে রংপুরের আওয়ামীলীগ আরো শক্তিশালী হবে। আগামী রংপুর সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে আমাদের নৌকার প্রার্থীকে জিতিয়ে আনতে হবে।

শাহজাহান খান আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস-নাশকতার আশঙ্কা থেকে এমন পরিস্থিতি মোকাবেলার জন্য সারাদেশে দলের নেতাকর্মীদের সুসংগঠিত হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণের পথে দুর্বার এগিয়ে চলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।এর আগে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

মাহিগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি’র আহবায়ক এডভোকেট নির্মল মাহাতা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় সদস্য এডভোকেট সফুরা খাতুন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম। এসময় রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহানগরের ৩ টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা। পরে ১০৮ জন দলীয় কাউন্সিলর নিয়ে ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড