,

নিউ ইয়র্কের বাফেলোয় বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত

news-image
নোমান ইবনে সাবিত/ বিপি, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে একটি মুদি দোকানে গোলাগুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে এক শেতাঙ্গ তরুণ বাফেলো শহরের জেফারসন এভিনিউ এবং ল্যান্ডন স্ট্রিটের কাছে টপস্ নামের একটি মুদি দোকানে (গ্রোসারি) ঢুকে এলপাতারি গুলি চালালে ১০ জন নিহত হন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। এ এলাকাটি কৃষ্ণাঙ্গ অধ্যুষিত হলে অনেক প্রবাসী বাংলাদেশিরা বসবাস করেন বলে জানা গেছে। এ খবর জানিয়েছে মার্কিন সমগবাদমাধ্যম বাংলা প্রেস।
শনিবার বিকেলের এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেছে, ১৮ বছর বয়সী বন্দুকধারী এই ব্যক্তি অনেকটা মিলিশিয়া ড্রেস পরে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় এই সুপার মার্কেটের পার্কিং লটে প্রবেশ করে। ক্ষিপ্র গতিতে গাড়ি থেকে বের হয়। পার্কিং লটে থাকা চার জনের ওপর গুলি চালায়। তিনজন ঘটনাস্থলে নিহত হয়। এরপর সে টপস্ সুপার মার্কেটে প্রবেশ করে। সেখানে সিকিউরিট গার্ডের সাথে গুলি বিনিময় হয়। সিকিউরিটি গার্ডকে গুলি করে হত্যা করে বন্দুকধারী। এরপর শপিং করতে থাকা লোকজনের ওপর গুলি চালাতে থাকে। পুলিশ আসলে নিজের গলায় বন্ধুক ধরে আত্মহত্যার ভঙ্গী করে। পুলিশ তাকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এরি কাউন্টির শেরীফ জন গার্সিয়া বলেছেন, এটি একটি বর্ণবাদী হামলা। সমস্ত বাফেলো এলাকায় কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড