,

আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন নয় : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সারা দেশে ঐক্যমত আছে আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন নয়। আমরা যদি এই দাবিতে অনড় থাকি তাহলে শেখ হাসিনার কোনো চালবাজি করার আর সুযোগ নেই। আবার ভিন্ন পন্থায় নিবাচন করতে চাইলেও সেটা হতে দেবে না জনগণ।

আজ শনিবার বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর রায় বলেন, কিছুদিন পর আমরা আর আদালতের দিকে তাকিয়ে থাকব না। কারণ আদালত কী অবস্থায় আছে আমরা তা বুঝি। শেখ হাসিনাকে খুশি করার জন্য ইচ্ছেমতো রায় দিয়েছে আদালত। এ রায় জনগণ কোনো দিন মানবে না।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি যে অবিচার হয়েছে আগামীতে জনগণের ভোটে যে সরকারই আসুক এ অবিচারের বিচার করা হবে।

জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান চঞ্চল।

সমাবেশের আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড