,

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা থেকে হবিগঞ্জের চুনারুঘাটে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৪ জনকে আসামি করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই তরুণী ময়মনসিংহ এলাকার বাসিন্দা এবং সে ঢাকায় বসবাস করতো বলে জানা গেছে।

জানা যায়, মোবাইল ফোনে রং নাম্বারে পরিচয় হয় সাগর নামে এক যুবকের সাথে। দীর্ঘদিন ফোনে কথা হয় এবং একজন আরেকজনকে ইমুতে দেখে পছন্দ করে। অবশেষে সাগর তাকে বিয়ের প্রলোভন দিয়ে শায়েস্তাগঞ্জ নিয়ে আসে গত বুধবার রাতে। ওই তরুণী শায়েস্তাগঞ্জ আসার পর সাগরের সাথে পুরাসুন্দা একটি পাহাড়ে বেড়াতে যায়। সেখানে চারজন মিলে তাকে ধর্ষণ করে এবং বাগানে ফেলে পালিয়ে যায় তারা। পরে কয়েকজন লোক দেখে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য