,

ঘুমন্ত শাশুড়িকে গলা কেটে হত্যা করল পুত্রবধূ

news-image

ঘুমন্ত শাশুড়িকে গলা কেটে হত্যা করল পুত্রবধূ
বরিশাল ব্যুরো : ব‌রিশালের বাকেরগঞ্জে পুত্রবধূর বিরুদ্ধে ঘুমন্ত শাশুড়িকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। পারিবা‌রিক কলহের জেরে তাকে হত্যা করেছে পুত্রবধূ লাবণ্য আক্তার। তাকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে রঙ্গশ্রী ইউ‌নিয়নের কাঁঠালিয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নাজনীন বেগম (৫০) প্রয়াত হা‌নিফ হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বল হাওলাদারের স্ত্রী লাবণ্য শাশুড়ির সঙ্গে একই ঘরে থাকতেন। উজ্জ্বল ও তার ছোট ভাই রাজু হাওলাদার ঢাকায় থাকেন। তারা দুই ভাই ঈদ শেষে ১০ এপ্রিল ঢাকায় ফেরেন।

নিহতের ভাসুর কালাম হাওলাদার জানান, উজ্জ্বল তার মাকে ফোনে না পেয়ে তাকে ফোন দেয়। তিনি গিয়ে ঘরের সামনের দরজা বন্ধ পান। পেছনের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকলে মশারিতে প্যাঁচানো রক্তাক্ত মরদেহ দেখতে পান।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউ‌দ্দিন মিলন জানান, আটক নারীর রক্তে ভেজা কাপড় চাল বোঝাই ড্রামের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। সেই কাপড়ও উদ্ধার করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এএস‌পি) সু‌দীপ্ত সরকার বলেন, ধারণা করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত ছু‌রি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড