,

স্ত্রীর লাশ দাফন করতে গিয়ে মারা গেলেন স্বামীও

news-image

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্ত্রী ফজিলা খাতুনের (৭৫) লাশ দাফন করতে নিয়ে যাওয়ার সময় জয়নাল আবেদীন সরকার (৮৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রামনগর টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আজ বুধবার বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে জয়নালের লাশ দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর স্ত্রীর লাশ দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জয়নাল আবেদীন সরকার তাবলীগ জামাতের হয়ে ফরিদপুর গিয়েছিলেন। গত সোমবার রাত সোয়া ১০টার দিকে তাঁর স্ত্রী ফজিলা খাতুন (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর গতকাল তাঁকে ফরিদপুর থেকে নিয়ে আসেন স্বজনেরা। বাড়িতে এসে অজু করে স্ত্রীর লাশ দাফন করতে নিয়ে যাওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জয়নাল আবেদীন সরকার।

পাটুলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম ফারুক বলেন, বুধবার সকাল ১১টার দিকে মরহুম জয়নাল আবেদীনের লাশ পারিবারিক করবস্থানে দাফন করা হয়। স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য