,

গোপালগঞ্জে ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল।

সোমবার দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, ১১ হাজার ৭৬০ লিটার (৬০ ড্রাম) সয়াবিন তেল গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে এমন গোপন সংবাদ পেয়ে জেলা শহরের বড় বাজার এলাকার মন্ডল ট্রেডার্স এ অভিযান চালানো হয়। এ সময় ৬০ ড্রামে ১১ হাজার ৭৬০ লিটার সয়াবিন তেল গুদামজাত করে বাজারে তেলের কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মূল্যে বিক্রি ও মূল্য তালিকায় দাম না লেখার দায়ে মন্ডল ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য