,

ভারতে আবাসিক ভবনে আগুন, নিহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের স্বর্ণ বাগ কলোনির একটি দ্বিতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার ভোরে এ আগুনের সূত্রপাত হয়।

ইন্দোর পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র জানান, প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে যে ভবনের মধ্যে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। যা দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে জেরে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। মোট ৯ জনকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা জানান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য