,

দাওয়াত দিয়েই বিয়ে নিয়ে কথা বলব : ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ফের বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বেশ ক’দিন ধরেই তার বিয়ের খবর চাউরে বেড়াচ্ছে শোবিজ পাড়ায়। অবশ্য তিনি নিজেও সে ইঙ্গিত বহুবার দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে বিয়ের বিষয়ে মুখ খুলতে নারাজ দেবী’খ্যাত এই অভিনেত্রী।

অবশেষে ফারিয়ার নিজেই তার নতুন স্বামীর ছবি প্রকাশ্যে আনলেন। পারিবারিক আয়োজনে তোলা সেই ছবি শেয়ার করলেন নেটদুনিয়ায়। ঈদ উপলক্ষে তাদের পরিবারের সবাই এক হয়েছেন। আর সেখানে সবার সঙ্গে ক্যামেরাবন্দি হন ফারিয়ার স্বামীও।

বিয়ের প্রসঙ্গে ফারিয়া নিরব থাকলেও কথা বলেছেন তার ফুপু জেসমিন সুলতানা। তিনি জানান, দুই মাস আগে বিয়ে হয়েছে ফারিয়ার। তার বাসায় পারিবারিকভাবে ছোট আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

এদিকে বিয়ের ব্যাপারে মুখ খুলতে নারাজ শবনম ফারিয়া। তার ভাষ্য, ‘আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। যেহেতু আমার বক্তব্য ছাড়াই অনেকে নিউজ করে ফেলেছে, আমার আর কিছু বলার নেই। আমি আপনাদের দাওয়াত দিয়েই বিয়ে নিয়ে কথা বলব।

জানা গেছে, ফারিয়ার স্বামীর ডাকনাম জাহিন।

এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন