,

দ্রুতগতিতে হাঁটলে আয়ু বাড়তে পারে ১৬ বছর!

news-image

অনলাইন ডেস্ক : হনহন করে হাঁটলে দীর্ঘ হবে আয়ু। শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি ব্রিটেনের লেস্টার বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষকের। ৬৫ থেকে ১০৫ বছর বয়সী মানুষদের মৃত্যুর কারণ সংক্রান্ত গবেষণা চলাকালীন তারা এ কথা জানতে পেরেছেন বলে দাবি করেছেন গবেষকরা।

যদিও বয়স বেড়ে যাওয়ার কারণ নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই বিজ্ঞানের কাছে, তবে বার্ধক্যের সঙ্গে কোষে অবস্থিত ক্রোমোজোমের যে কোনও না কোনও সম্পর্ক রয়েছে তা নিয়ে নিশ্চিত গবেষকরা। ক্রোমোজোমের বাহুগুলোর শেষ প্রান্তকে বিজ্ঞানের ভাষায় ‘টেলোমেয়ার’ বলে। দেখা গেছে, এই টেলোমেয়ার যত দিন লম্বা থাকে তত দিন দূরে থাকে বার্ধক্য। কিন্তু এই টেলোমেয়ার যত ক্ষয় হতে থাকে ততই কমতে থাকে কোষ বিভাজন। ফলে দুর্বল হয় পেশির গঠন, দেখা দিতে থাকে বার্ধক্য।

৪,০৫,০০০ জনের ওপর করা এ গবেষণায় দেখা গেছে, মোট ৪০ শতাংশ মানুষ নিয়মিত দ্রুতগতিতে হাঁটেন। আর এই ৪০ শতাংশ মানুষের টেলোমেয়ারের দৈর্ঘ্য বাকি মানুষদের তুলনায় বেশি। এর মধ্যে ৮৬ শতাংশ মানুষের সঙ্গে গতি মাপার বিশেষ যন্ত্র লাগিয়েছিলেন গবেষকরা। বাকিদের সঙ্গে কথা বলা হয় মুখে। গবেষকদের দাবি, দ্রুতগতিতে হাঁটলে সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত বাড়তে পারে আয়ু। তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলেই মত গবেষকদের একাংশের। সূত্র : আনন্দবাজার।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর