,

আওয়ামী লীগের ভাবনা : রাজনীতিতে প্রভাব পড়ে না জনবিচ্ছিন্ন জোটে

news-image

মুহম্মদ আকবর
কয়েকটি ইস্যুতে নতুন মঞ্চ গড়ে তোলার লক্ষ্যে দফায় দফায় বৈঠক করেছেন ৭টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সর্বশেষ ২৮ এপ্রিল রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে এ বিষয়ে তাদের আরও একটি বৈঠক হয়। এতে নতুন জোট গঠনের পথে আরেক ধাপ এগিয়ে গেছেন বলেও মনে করেন তারা। ইতোমধ্যে এ জোট নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের অভিমত ব্যক্ত করেছেন। তারা সম্ভাব্য জোটের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলের অবস্থান তুলে ধরার পাশাপাশি গণতান্ত্রিক উপায়ে এগোনোর আহ্বানও জানিয়েছেন। একই সঙ্গে জনবিচ্ছিন্ন দল হওয়ায় এসব জোট গঠন হলে রাজনীতিতে খুব একটা প্রভাব পড়বে বলে মনে করেন না ক্ষমতাসীন দলের নেতারা।

জানা গেছে, আ স ম রবের নেতৃত্বাধীন জেএসডি, সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ভাসানী অনুসারী পরিষদ, হাসনাত কাইয়ূমের রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জোনায়েদ সাকী নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারা এসব বৈঠকে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, এ জোটে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল থেকে সদ্য অব্যাহতি নেওয়া দল বাংলাদেশ জাসদসহ আরও রাজনৈতিক দলও যুক্ত হতে পারে।

গঠিতব্য এ জোটকে কীভাবে দেখছে আওয়ামী লীগ, জানতে চাইলে দলটির সভাপতিম-লীর সদস্য ফারুক খান আমাদের সময়কে বলেন, আমরা সব সময় নতুন জোটকে স্বাগত জানিয়েছি। গণতান্ত্রিক মানসিকতা নিয়ে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে নতুন দল বা জোট রাজনীতি করুক, এটা আমরা চাই। কিন্তু আমরা দেখেছি কিছু রাজনৈতিক দল বা জোটের নামে দেশের ক্ষতি করে বেড়ায়। দেশের মানুষের প্রতি দায়বদ্ধ না থেকে বিদেশিদের স্বার্থ রক্ষা করে। নতুন যে জোট নিয়ে আলাপ হচ্ছে তাদের কাছে প্রত্যাশা থাকবে মানুষের ক্ষতি করার ধারণা মন থেকে মুছে ফেলে তারা যেন মানষের জন্য রাজনীতি করে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জনবিচ্ছিন্ন ৭ দল বা ৭০ দল মিলে জোট করলে রাজনীতে প্রভাব পড়বে না। নতুন জোটে যাদের নাম শোনা যাচ্ছে তাদের বেশিরভাগই রাজনৈতিকভাবে পরিত্যক্ত। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের জোট বলতে শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট। এ ছাড়া যা আছে তাদের সঙ্গে দেশের মানুষ নেই। এর পরও যদি কেউ এক্সপেরিমেন্ট করতে চায় করুক। আগে তারা তাদের আত্মপ্রকাশ ঘটাক তার পর না হয় বিস্তারিত বলব। আপাতত আমি তাদের স্বাগত জানাই।

আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমি রাজনৈতিক কর্মী হিসেবে এই উদ্যোগকে অভিনন্দন জানাই। তাদের জন্য শুভ কামনা করি। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে, বহু ফুল ফুটতে দিন এবং ফুলের পরিচর্যা করুন। কিছু মানুষ একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে এটি অবশ্যই ইতিবাচক। তাদের স্বতঃস্ফূর্ত রাজনৈতিক কর্মকা- গণতন্ত্রের সৌন্দর্য বিকশিত করবে, তাদের অংশগ্রহণের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অধিকতর প্রাণবন্ত হোক। শুভ কামনা গঠিতব্য জোটের জন্য। সিনিয়র সিটিজেন ‘মাওবাদী’ ডা. জাফরুল্লাহকে অভিনন্দন, বিশ্বচোরের প্রতি মোহ রোগ থেকে মুক্ত হয়ে নতুন কিছুর সন্ধান করার জন্য।

গঠিতব্য এ জোটের একজন নেতা আমাদের সময়কে জানান, নাগরিক মঞ্চ গড়ে তোলার আলোচনা হয়েছিল। সে আলোচনার ধারাবাহিকতায় এ রাজনৈতিক মঞ্চ গড়ে তোলার উদ্যোগ। সে আলোচনা ক্রমশ এগোচ্ছে। এই জোটের প্রাথমিক কাজ হবে- কীভাবে এই সরকারের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলা যায়, কীভাবে এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়, সে বিষয়ে কাজ করা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না