,

মানুষ যখন আনন্দ পায়, তখন বিএনপি কষ্ট পায় : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার পরও বিএনপি নেতাদের নেতিবাচক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষ যখন আনন্দ পায়, বিএনপি তখন কষ্ট পায়।

আজ শুক্রবার রাজধানীর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংকরোড সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এবারের ঈদে বিগত যেকোনো সময়ের তুলনায় সড়কের পরিস্থিতি ভালো থাকায় মানুষের মুখে হাসি দেখতে পেয়ে নিজে উচ্ছ্বসিত বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মানুষ নির্বিঘ্নে এবারের ঈদযাত্রা সম্পন্ন করেছে এবং ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হয়নি।

শেখ হাসিনাকে ক্রাইসিস ম্যানেজার আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা তার দূরদর্শী রাজনীতি দিয়ে সব সংকট মোকাবিলা করেছেন এবং করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য