,

আইন মেনেই বিদেশ গিয়েছিলেন হাজী সেলিম: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আইন মেনেই হাজী সেলিম বিদেশ গেছেন এবং ফিরেও এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, তিনি খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন, আবার ফেরত এসেছেন। আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে আমাদের হাইকোর্ট থেকে যে নির্দেশনা ছিল, সেটিকে সামনে রেখে গিয়েছেন। তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। আইন মাথায় রেখেই তিনি গিয়েছেন। উনি (হাজী সেলিম) আইন মেনেই গেছেন এবং আইন মেনে ফেরত এসেছেন।

তিনি বলেন, আপনারা জানেন হাইকোর্টের রায় আছে, সেটি অফিসিয়ালি ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গেছেন, আবার চলে এসেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের ঈদে সবাই ভালো ছিলেন, সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন। মোবাইল সিম কোম্পানি বলছে ৭০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে। সব পথেই মানুষ বাড়ি গিয়েছেন এবং ফিরে আসাও শুরু হয়েছে। যতটুকু খবর আমার কাছে আছে, এবার ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং স্বাভাবিক ছিল। অন্য বছরের তুলনায় অনেক অনেক ভালো ছিল।

পরিস্থিতি ভালো হওয়ার কারণ কী ছিল বলে আপনি মনে করেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকে, এবারও ছিল। রাস্তাঘাটে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি, সবাই সুন্দরভাবে যেতে পেরেছে।

উল্লেখ্য, গত ২ মে সোমবার বিদেশে যান পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছর দণ্ডিত আওয়ামী লীগের এই সংসদ সদস্যের ঈদের পর বিচারিক আদালতে আত্মসমর্পণের কথা ছিল। তবে গত শনিবার সন্ধ্যায় কঠোর গোপনীয়তার সঙ্গে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি থাইল্যান্ডের ব্যাংকক যান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য