,

জুনেই পদ্মা সেতু উদ্বোধন

news-image

নিউজ ডেস্ক : পদ্মা সেতু উদ্বোধনের তারিখ পেছানো হয়নি, আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছরে বিএনপি ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষ হাসে, বলে ‘১৩ বছরে পারলা না, কোন বছর পারবা?’ তাদের আন্দোলনে প্রশ্ন সবার- এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর?

তিনি বলেন, এলাকার সঙ্গে আমার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্যসামগ্রী, ত্রাণসামগ্রী দিয়েছি। বহুদিন মা-বাবার কবর জিয়ারত করতে পারিনি। তাই মনটা বিষণ্ন ছিল। যারা আমার ভোটার তাদের মাঝে আসতে পেরে ভালো লাগছে। নিজের বাড়িতে এসেছি, নিজের বাড়ির খাবার খেয়েছি, নামাজ পড়েছি। আমার আজ অনেক ভালো লেগেছে। যা ভাষায় প্রকাশ করা যাবে না।

প্রসঙ্গত, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বর্তমান সংসদ সদস্য ওবায়দুল কাদের। তিনি এই আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নিজের অসুস্থতার কারণে ৩৩ মাস আগে তিনি নিজ নির্বাচনী এলাকায় আসতে পারেননি মন্ত্রী। সর্বশেষ ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আজহা উদযাপন করতে বাড়িতে এসেছিলেন ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য