,

সালাহর চোখে লেজার মারায় মানেদের গচ্চা দেড় কোটি

news-image

ক্রীড়া ডেস্ক : মোহামেদ সালাহর মিসরের বিশ্বকাপ খেলার স্বপ্নে জল ঢেলেছে কে? উত্তরটা সবারই জানা—সালাহরই লিভারপুল সতীর্থ সাদিও মানের দল সেনেগাল। তবে মোটা দাগে বললে সেনেগালের উচ্ছৃঙ্খল সমর্থকেরা।

এই তো মাস খানেক আগের ঘটনা। কাতার বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকান অঞ্চলের প্লে-অফে মিসরের বিপক্ষে হট্টগোল সৃষ্টি করেছিলেন সেনেগাল সমর্থকেরা। দ্বিতীয় লেগের ম্যাচে গ্যালারি থেকে ছুড়ে মারে বোতল, সালাহর চোখে মারে লেজার রশ্মি। সে রাতে দিয়ামনিয়াদিও স্টেডিয়ামে অরাজক পরিস্থিতি তৈরি হয়।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
নিজেদের মাঠে খেলা বলে এক রকম ‘মাস্তানি’ করেছে সেনেগালিজরা। সালাহরা বল পেলেই মারা হয়েছে লেজার। এমনকি টাইব্রেকারে লিভারপুল ফরোয়ার্ড যে পেনাল্টি মিস করেছেন, ঠিক তার আগমুহূর্তেও চোখে মারা হয় সবুজ লেজার।

সালাহ রেফারির কাছে বিষয়টি জানালেও কাজ হয়নি। তবে ফিফা ঠিকই যথার্থ বিচার করেছে। নিজ সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের শাস্তি পেতে হয়েছে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের। সাজাস্বরূপ সেনেগালকে এক ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেই সঙ্গে অশালীন ব্যানার ও শৃঙ্খলা বজায় রাখতে না পারায় দেশটির ফুটবল ফেডারেশনকে ১ লাখ ৮০ হাজার ডলার (দেড় কোটি টাকারও বেশি) জরিমানা করা হয়েছে।

প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল সালাহর মিসর। ফিরতি লেগে একই ব্যবধানে জেতে মানের সেনেগাল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কেউ গোল করতে না পারায় নিষ্পত্তি হয় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে মিসরকে ৩-১ গোলে হারিয়ে কাতারের টিকিট পেয়ে যায় সেনেগাল। ঘটনাবহুল সেই রাতে বিক্ষিপ্ত অনেক ঘটনাই ঘটেছে। সেটিরই শাস্তি পেল মানেদের ফেডারেশন।

আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘানার কাছে হারের পর মাঠে অনুপ্রবেশ করেন নাইজেরিয়ান সমর্থকেরা। সে দেশের ফুটবল ফেডারেশনকেও রুদ্ধ স্টেডিয়ামে এক ম্যাচ খেলার নির্দেশ দিয়েছে ফিফা। জরিমানা করেছে ১ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৩৩ লাখ টাকা)। একই শাস্তি পেয়েছে কঙ্গো ও লেবাননও।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড