,

ঈদের রেসিপি: শাহি নবাবি সেমাই

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদে সবার ঘরেই সেমাই রান্না করা হয়। সেমাই দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। কারও পছন্দ জর্দা সেমাই আবার কারও দুধ সেমাই। তবে শাহি নবাবি সেমাইয়ের স্বাদ সবচেয়ে ভিন্ন।

একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সব সময়। চলুন তবে জেনে নেওয়া যাক শাহি নবাবি সেমাই তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম
২. তরল দুধ ২ লিটার
৩. গুঁড়া দুধ ৫ কাপ
৪. ঘি ১ টেবিল চামচ
৫. কনডেনসড মিল্ক ১ কাপ
৬. চিনি ২ টেবিল চামচ
৭. কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ
৮. পেস্তাবাদাম কুচি ১ চা চামচ
৯. কিশমিশ ১ টেবিল চামচ
১০.শুকনো লাল চেরি ১ টেবিল চামচ
১১. মাওয়া ৩ টেবিল চামচ
১২. জাফরান দুটি ছোট পাপড়ি ও
১৩. লবণ পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে সসপ্যানে ঘি দিয়ে লাচ্ছা সেমাই বাদামি করে ভেজে নিন। এবার এতে ২ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে ভেজে নিন আরও ১ মিনিটের মতো। এরপর সেমাই ভাজা হয়ে গেলে একটি প্লেটে তা উঠিয়ে আলাদা করে রাখুন।

এবার তরল দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপর এতে যোগ করুন ঘি। দুধ ঘন হয়ে গেলে তাতে মিশিয়ে দিন গুঁড়া দুধ। ২ মিনিট অপেক্ষা করুন ঘন হয়ে যাওয়া পর্যন্ত। দুধ ক্ষীর হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে নিন।

এবার একটি পাত্রে প্রথমে কিছু ভাজা সেমাই দিয়ে একটি স্তর তৈরি করুন। দ্বিতীয় স্তরে দুধের তৈরি ক্ষীর দিন। তার উপরে দিন কনডেনসড মিল্কের লেয়ার।

এবার এর উপরে ভাজা সেমাই ছড়িয়ে দিন। তারপর কাজুবাদাম, পেস্তাবাদাম, কিশমিশ ও মাওয়া ছড়িয়ে দিন। ডিপ ফ্রিজে ১০-১৫ মিনিট রাখুন সেমাই। তারপর পরিবেশন করুন মজাদার শাহি নাবাবি সেমাই।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান