শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পোশাক পেল কাশিমপুর কারাগারের ১৬২৩ বন্দী

news-image

গাজীপুর প্রতিনিধি ন: গাজীপুরের কাশিমপুর কারাগারের দেড় হাজারের ওপর বন্দীর মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ঈদের দিন কারাকর্তৃপক্ষ বন্দীদের বিশেষ খাবারও পরিবেশন করবে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার আব্দুল জলিল জানান, এই কারাগারে তিন হাজার বন্দী রয়েছেন। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রায় এক হাজার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রয়েছেন ৬০০ জন। ঈদ উপলক্ষে কারাগারে দরিদ্র ১ হাজার ২৮ জনকে নতুন লুঙ্গি দেওয়া হয়েছে।

অপরদিকে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার মো. নুরুন্নবী ভূইয়া জানান, রোববার ১০০ অসহায় দরিদ্র বন্দীর মধ্যে লুঙ্গি বিতরণ করা হয়েছে। এখানে বন্দীর সংখ্যা প্রায় দেড় হাজার। তাদের মধ্যে ৭১ জন ফাঁসির এবং শতাধিক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সুপার মো. আমিরুল ইসলাম জানান, এ কারাগারে এবার ঈদে শনিবার জেলা প্রশাসনের সহায়তায় ১৫০ জনকে লুঙ্গি দেওয়া হয়েছে। এখানে বন্দীর সংখ্যা দুই হাজার ৭৯৮। তাদের মধ্যে শতাধিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং চার শতাধিক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

অন্যদিকে, মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার মোসা. হালিমা খাতুন জানান, জেলা প্রশাসন ও কারাকর্তৃপক্ষের উদ্যোগে এ ঈদে ২৬৫ জন দরিদ্র নারী বন্দী ও তাদের সঙ্গে থাকা ৮০ জন শিশুকে নতুন জামা দেওয়া হয়েছে। গত শুক্রবার জেলা প্রশাসক গিয়ে এসব পোশাক বিতরণ করেছেন। এ কারাগারে মোট বন্দীর সংখ্যা ৭০০’র মতো। তাদের মধ্যে ফাঁসির আসামি ৩০ জন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রায় অর্ধশত। এ ছাড়া এ কারাগারে (ডে—কেয়ার সেন্টারে) মা—বন্দীদের সঙ্গে আসা ৮৪ জন শিশু রয়েছে।

ঈদের দিনে এসব কারাগারে বিশেষ খাবার (সকালে পায়েস—মুড়ি, দুপুরে মাংস—পোলাও, মিষ্টি, সালাদ, পান সুপারি, এবং রাতে ভাত, রুই মাছ, ছোলার ডাল) দেওয়া হবে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা