,

শরীয়তপুরের ৩০ গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার চার উপজেলার ৩০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সোমবার ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। সুরেশ্বরী (র.) পীরের অনুসারী প্রায় ১০ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান ঈদ পালন করছেন।

বাংলাদেশের একদিন পূর্বে সৌদি আরবে চাঁদ দেখা এবং ঈদু উল ফিতর উৎসব পালন করা হয়। শত বছর যাবৎ সুরেশ্বর পীরের সকল ভক্ত ও তাদের মুরিদানেরা এই নিয়মে ঈদ উৎসব পালন করে আসছেন।

এই ঈদ জামাতে নড়িয়া উপজেলার সুরেশ্বর, চণ্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারের ১০ হাজারেরও বেশি নারী পুরুষ ঈদ-উল-ফিতর পালন করেছে।

আজ সোমবার সকাল সাড়ে নয়টায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সুরেশ্বর দরবার শরিফে।

সেখানে ঈদ জামাতে ইমামতি করেন গদিনশীন মুত্তাওয়াল্লী সৈয়দ মো. বেলাল নূরী। নামাজ শেষে সকলেই কোলাকুলি করে সেমাই পোলাও খেয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

এ ব্যাপারে গদিনশীন মুত্তাওয়াল্লী শাহ সৈয়দ কামাল নুরী বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় শত বছর ধরে বাংলাদেশে একদিন আগে তাদের মুরিদানরা ঈদ পালন করে আসছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য