,

ঈদের শুভেচ্ছা জানালেন শাবনূর

news-image

বিনোদন প্রতিবেদক : সুদূর অস্ট্রেলিয়া থেকে ভক্ত ও সহকর্মীদের ঈদের শুভেচ্ছা জানালেন চিত্রনায়িকা শাবনূর। ঢাকাই সিনেমার নন্দিত এই অভিনেত্রী বর্তমানে অস্ট্রেলিয়াতে ছেলেকে নিয়ে ঈদ উদযাপন করছেন।

বাংলাদেশে আগামীকাল মঙ্গলবার ঈদ হলেও অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন হচ্ছে আজ সোমবার। তাই দেশের অনুরাগীদের একদিন আগেই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাবনূর।

বিদেশ বিভূইয়ে থাকলেও দেশি সংস্কৃতিকে ভুলে যাননি এই চিত্রনায়িকা। চাঁদরাতের হাত রাঙিয়েছেন মেহেদির রঙে। মেতেছেন ঈদের আনন্দে। সেসব মুহূর্তের কিছু ছবি শাবনূর শেয়ার করেছেন তার ফেসবুকে। লিখেছেন ‘আজ মেহেদি নাইটে জানাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।’


উল্লেখ্য, প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়া থাকছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন এই অভিনেত্রী। তবে করোনার কারণে কয়েক বছর দেশে আসতে দেখা যায়নি।

তবে ইদানিং সামাজিক মাধ্যমে বেশ সরব শাবনূর। অস্ট্রেলিয়ায় কাটানো নানা সময়ের ভিডিও ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করেন তিনি। জানা গেছে, অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের স্বামীর সঙ্গে ব্যবসা করছেন শাবনূর। এদিকে ঢাকায়ও তার একটি স্কুল রয়েছে।

সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এই অভিনেত্রীর।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না