শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

news-image

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : গত দুই বছর প্রধান জামাত বন্ধ ছিল, তাই এবার বিপুল সংখ্যক মুসুল্লী প্রধান জামাতে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় ঈদগাহে যাবতীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। নগরবাসীকে প্রধান জামাতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র।

বরিশাল বিভাগে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে।

বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের স্বরূপকাঠীর ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়।
ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদের তৃতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

নগরীর বড় বড় মসজিদগুলোতে দুটি করে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টায় প্রথম ও ১০টায় দ্বিতীয়, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায়, কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ আলেকান্দা নূরিয়া স্কুল জামে মসজিদে সকাল ৮টায় এবং খান সড়ক জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

এছাড়াও নগরী এবং বিভাগের ৬ জেলায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব ঈদ জামাতের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ