,

ঈদযাত্রায় ট্রেনে কোনো দাঁড়ানো লোক ছিল না, দাবি রেলমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : গতকাল রবিবার ঝুঁকি নিয়ে মই বেয়ে এভাবেই ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরতে দেখা গেছে যাত্রীদের।

ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে উল্লেখ করে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন সন্তোষ প্রকাশ করেছেন।

আজ সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি না হ‌ওয়ায়, নির্দিষ্ট সময়ে ও আরামে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

রেলমন্ত্রী দাবি করেন, রেলে এবারের ঈদ যাত্রা গত কয়েক বছরের মধ্যে ছিল সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ। ট্রেনে উঠতে যাত্রীদের কোনো হুড়োহুড়ি ছিল না। শোভন চেয়ারের যাত্রীরাও তাদের সিটে যেতে কোন ভোগান্তিতে পড়েনি। মাঝখানে দাঁড়ানো কোন লোক ছিল না বলেও দাবি করেন নূরুল ইসলাম সুজন। ঈদযাত্রায় ট্রেনের ছাদের যাত্রীও নিয়ন্ত্রণ করা হয়েছে, একইসাথে এবার ট্রেনের কোন সিডিউল বিপর্যয় ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে রেলওয়ে তাদের টিকিট বিক্রি কার্যক্রম করেছে।টিকেট যার ভ্রমণ তার মূল প্রতিপাদ্য কে সামনে রেখে এবার টিকিট বিক্রি করা হয়েছে। এনআইডির মাধ্যমে টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছিল।

রেলপথ মন্ত্রণালয় বলছে, টিকেট কিনতে এনআইডির ব্যবস্থা থাকায় টিকিটবিহীন কোন যাত্রী ট্রেনে যেতে পারেনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য