,

এবার মাঝ পদ্মায় বিদ্যুতের খুঁটিতে ফেরির ধাক্কা

news-image

মাদারীপুর প্রতিনিধি : পদ্মা সেতু নয়, এবার বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে ফেরির। এতে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙে গেছে।

ফেরির যাত্রীরা জানান, রোববার (১ মে) রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে ফেরি ফরিদপুর। পদ্মা সেতুর কাছে নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ফেরিটির। এতে ওই ফেরির ঢাকনার কাছে থাকা একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙে চুর্ণবিচুর্ণ হয়ে যায়। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য যাত্রীদের মাঝে।

যাত্রীরা আরো জানান, ফেরিটি ঘাট ত্যাগ করার কিছুক্ষণ পরই পদ্মা সেতুর পাশে নদীর মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। বাইরে বৃষ্টি হচ্ছিলো। ফেরি কর্তৃপক্ষ কোনো লাইটও জ্বালায়নি। আমাদের কোনো সর্তক করেনি। ধাক্কা লেগে যখন ফেরি হেলে পড়ে তখন বেশ আতঙ্কে ছিলাম আমরা।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার মাঝিকান্দি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ বলেন, ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরিটির ধাক্কা লেগে গেছে। ফেরিটি নিরাপদে আছে।

ফেরিটির কোনো ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা আমাদের মেরিন কর্মকর্তারা বলতে পারবেন।

মাওয়া নদী বন্দরের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলীকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য