,

ইউক্রেনে যুদ্ধ কবে শেষ করবে রাশিয়া, যা বললেন ল্যাভরভ

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ করার ক্ষেত্রে আমরা কোনো কৃত্রিম সময়সীমা নির্ধারণ করব না।

ইতালির টেলিভিশন চ্যানেল মেডিয়াসেটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর তাসের।

আগামী ৯ মে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ মাইলস্টোন হতে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সেনারা সেখানে (ইউক্রেন) কৃত্রিম কোনো সময়সীমার ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করছে না।

তিনি আরও বলেন, আমরা সবসময় যেভাবে ৯ মে উদযাপন করি এবারও সেভাবে করব।

ল্যাভরভের মতে, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের গতি প্রথমে ও সর্বাগ্রে নির্ভর করছে ‘বেসামরিক এবং রাশিয়ান সেনাদের জন্য ঝুঁকি কমানোর প্রয়োজনীয়তার ওপর’।

তিনি বলেন, অভিযানের লক্ষ্য হচ্ছে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং ইউক্রেনের পক্ষ থেকে বেসামরিক নাগরিক ও রাশিয়ার জন্য কোনো হুমকি নেই তা নিশ্চিত করা।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য