,

ঈদগাহে ছাতা-জায়নামাজ ছাড়া আর কিছু না

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঈদগাহে এবার ঈদুল ফিতরের প্রধান জামাতে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জামাতে ছাতা ও জায়নামাজ ছাড়া আর কিছু না আনার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে অন্যকিছু সঙ্গে নিয়ে আসতে নিষেধ করছি। প্রত্যেকের তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। কারো সঙ্গে ব্যাগ থাকলে তাও তল্লাশি করা হবে।

তিনি আরও জানান, এবার ঈদে ঢাকায় ছোট বড় ঈদগাহ এবং মসজিদ মিলে মোট ১৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবগুলোতেই নিরাপত্তা দেবে ডিএমপি। আর জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিস্পোজাল ইউনিট, চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা।

তল্লাশি করতে সময় লাগার কারণে ঈদগাহের জামাতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। ঈদের জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হলে সেখানেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড