,

টাকার গল্প নিয়ে আসছেন সারিকা

news-image

বিনোদন প্রতিবেদক : কাগুজে নোটের আধিপত্যে অস্থির চারপাশ। টাকার হিসাব মেলাতে গিয়ে ঘটছে হাসির ঘটনাও। আবার কখনো সম্মান, মর্যাদা রক্ষা করা বড় দায় হয়ে যায় এই টাকার জন্য।

গল্পের প্রধান চরিত্র মোফাক্কার তার বাবার সঙ্গে বাজারে গিয়ে টের পান, যে ক্রেতার টাকা আছে, তাকে পছন্দ চিনে রাখেন দোকানিরা। দুনিয়ার সবাই এখন টাকার পেছনে ঘুরছেন! টাকা নিয়ে অদ্ভুত আর মজার কাহিনি বলে বেড়ান এই অস্থির সময়ের কিছু বুদ্ধিজীবী। এমন নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ঈদের সাত পর্বের বিশেষ নাটক ‘কড়িওয়ালা’।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন এই ঈদে হাজির হচ্ছেন ধারাবাহিকটি নিয়ে। মাহবুব হাসান জ্যোতির রচনায় ‘কড়িওয়ালা’ নামের নাটকটি পরিচালনা করেছেন আশরাফী মিঠু। নাটকটিতে আরও অভিনয় করেছেন জাহের আলভী, আব্দুল্লাহ রানা, হিমে হাফিজ, লাবণী মিম প্রমুখ।

নির্মাতা জানান, অনেকটা স্যাটায়ার, আর মজার ঘটনাপ্রবাহের মাধ্যমে আবেগি গল্প বলা হবে সাত পর্বের ‘কড়িওয়ালা’তে। এর সার্বিক তত্ত্বাবধানে মিন্টু আলম ও নির্বাহী প্রযোজক এম এ আউয়াল। ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৫৫ মিনিটে নাটকটি প্রচার হবে নাগরিক টিভিতে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য