,

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাস-পিকআপভ্যানের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান আরোহী তুষার রাজবংশী (৪৫) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার চালতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, আজ স্বাধীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এসময় পিকআপে থাকা মাছ ব্যবসায়ী তুষার রাজবংশী নিহত হয়। এ ঘটনায় বাসের সামনের অংশও দুমড়েমুচড়ে যায়। তবে বাসে থাকা যাত্রীদের কেউই হতাহত হয়নি। বাস যাত্রীরা জানিয়েছে, এ ঘটনায় আরও অন্তত ২ জন গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

এদিকে এ ঘটনার পর থেকে বাস ড্রাইভার পলাতক রয়েছেন। দুর্ঘটনার শিকার পিকআপভ্যান ও বাসটিকে হাইওয়ে থেকে সড়িয়ে নেয়া হয়েছে। বর্তমানে সড়ক যোগাযোগ সচল হয়েছে বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য