,

কেমন আছেন মিঠুন চক্রবর্তী?

news-image

বিনোদন ডেস্ক : একটি খবর আজ শনিবার সকাল থেকেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তা হলো, কলকাতার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী নাকি প্রচণ্ড অসুস্থ! সকালেই তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

ওই সংবাদের সঙ্গে ছড়িয়ে পড়েছে একটি ছবিও। হাসপাতালের বেডে শুয়ে থাকা মিঠুনের ছবি দিয়ে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন বেশ কয়েকজন জনপ্রিয় তারকাশিল্পী। কিন্তু আসল ঘটনাটা কী। সত্যিই কি এই অভিনেতা অসুস্থ? আদৌ কি তিনি হাসপাতালে ভর্তি?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মিঠুনের গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। কয়েক দিন পর বিদেশে তার লেজার থেরাপি করানো হতে পারে। সেটির পরিপ্রেক্ষিতেই মিঠুনের ঘনিষ্ঠজনরা এমন কথা বলে থাকতে পারে। যদিও এর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

জানা গেছে, অভিনেতা এখন সুস্থ আছেন। হাসপাতালে নয়, তিনি রয়েছেন নিজের বাড়িতেই। কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েক ঘণ্টা ভর্তি রাখার পরে চিকিৎসকরা তাকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেন। ভাইরাল হওয়া ছবিটি সেই সময়ের। আর সেই ছবি নিয়েই এবারের গুজব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য