,

লেমন চিকেন বিরিয়ানি

news-image

নিউজ ডেস্ক : ঈদের তো খুব বেশি দেরি নেই আর। এখনই ঠিক করে নিন কী কী রান্না করবেন ঈদে আপ্যায়নে। আজ আপনাদের জন্য রয়েছে স্পেশাল ঈদের রান্না-

প্রয়োজনীয় উপকরণ

মুরগির ১২টি রান চামড়াসহ (অথবা ২টি মুরগি বড় বড় করে কাটা), পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ, আদা, রসুন বাটা ৩ টেবিল চামচ, টক দই আধা কাপ, টমেটো ১টি (বড়), কারি পাউডার ১ টেবিল চামচ, জয়ফল বাটা ১ চা চামচ,শাহ জিরা বাটা ১ চা চামচ, জয়ত্রী বাটা আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা দেড় কাপ, আলু বোখারা ৬/৭টি, গোলাপ জল ১ টেবিল চামচ, পরিমাণমতো লবণ, তেল আধা কাপ, কাঁচামরিচ ১ মুঠো।

বিরিয়ানি রান্নার উপকরণ : বাসমতি চাল ৫ কাপ (১ কেজি), পেঁয়াজ কুচি আধা কাপ, লেমন গ্রাস, আদা বাটা ১ টেবিল চামচ, গরম মসলা (এলাচ, দারুচিনি), টমেটো সস ১ টেবিল চামচ, নারিকেল দুধের পাউডার আধা কাপ, পানি ৯ কাপ (পানির সঙ্গে নারিকেল দুধের পাউডার মিশিয়ে পানি গরম করে রাখতে হবে), কেওড়া জল ১ টেবিল চামচ, কাজু বাদাম এবং কিশমিশ, কিছু পেঁয়াজ বেরেস্তা এবং ঘি পৌনে এক কাপ।

প্রস্তুতপ্রণালি

প্রথমে বাসমতি চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। মুরগি রান্না হতে হতে চাল নরম হয়ে যাবে। এবার মুরগির টুকরাগুলো ধুয়ে পানি ভালো করে মুছে নিন কিচেন মোটা টিস্যু দিয়ে মুরগির সঙ্গে ১ চা চামচ পরিমাণ লবণ এবং ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া মেখে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। একই তেলে মুরগিগুলো হালকা করে ভেজে তুলে রাখুন এখন এই তেলে পেঁয়াজ বাটা, আদা, রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিন এবং ভাজা হলে টক দই, টমেটো কারি পাউডার, জয়ত্রী, জয়ফল, শাহজিরা বাটা দিয়ে একটু পানি এবং অল্প লবণ দিয়ে ভালো করে মসলা কষিয়ে ভাজা মুরগিগুলো কষিয়ে নিন। অল্প একটু পানি দিয়ে মুরগি ঢেকে ৫/৬ মিনিট রান্না করুন। মুরগি সিদ্ধ হয়ে এলে বেশি করে পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা, গোলাপ জল কাঁচামরিচ এবং লবণ দেখে নিন। লাগলে লবণ দিয়ে নেড়ে ২/৩ মিনিট চুলায় রেখে মাখা মাখা মুরগি ঝোল থাকতে নামিয়ে নিন। অন্য একটি হাঁড়িতে চাল রান্নার জন্য ঘি বাদাম কিশমিশ ভেজে তুলে রাখুন। এবার ঘির সঙ্গে এলাচ দারুচিনি লেমন গ্রাস এবং পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে সঙ্গে আদা বাটা, টমেটো সস দিয়ে কষিয়ে পানি ঝরানো চাল ৭/৮ মিনিট ভাজতে থাকুন। ভাজার এ পর্যায়ে চালের রং পরিবর্তন হলে নারিকেল দুধ মিশানো গরম পানি দিয়ে সঙ্গে পরিমাণমতো লবণ দিয়ে নেড়ে দিন। চাল ৩/৪ বার বলগ উঠে যখন হাফ রান্না হবে তখন আলাদা একটি হাঁড়িতে কিছু চাল উঠিয়ে রান্না করা মুরগি মাংস সব চাল হাড়িতে ঢেলে দিন এবং তুলে রাখা চাল ওপরে দিয়ে দিন। এবার ওপরে কেওড়া জল, বাদাম, কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে ভালোভাবে ঢেকে দমে রাখুন ২০ মিনিট। ২০ মিনিট পর বিরিয়ানি চুলা বন্ধ করে দিন এবং বিরিয়ানি পরিবেশনের আগে হালকাভাবে নেড়ে মিশিয়ে নিন এবং সালাদের সঙ্গে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না