,

যেকোন সময়ের চেয়ে এবার ঈদ যাত্রা স্বস্তিদায়ক

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক।

শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গাজীপুর এলেঙ্গা মহাসড়কের অবস্থাও ভালো। পরিবহন গুলো নির্বিঘ্নে চলাচল করছে।

সড়কে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া না নেয়ার জন্য বাস মালিক ও শ্রমিকদের নির্দেশ দেয়া হয়েছে।

মহাখালী বাস টার্মিনালের রাস্তার উপরে যত্রতত্র বাস রাখার কারণ প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন থেকে বাস মালিকরা রাস্তার উপরে যেন গাড়ি না রাখে সেজন্য তাদের সর্তক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি বলেন, যেসকল পরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিট্রেট আছে। কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাস মালিকরা অতিরিক্ত ভাড়া নেয়া কথা অস্বীকার করলেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অভিযোগ যেহেতু আসছে তাহলে অবশ্যই অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। যারাই অতিরিক্ত ভাড়া নিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাখালী বাস টার্মিনালের পরিদর্শনকালে যাত্রীদের খোঁজ খবর নেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য