,

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: কাদের

news-image

নিউজ প্রতিবেদক : ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘সড়কে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও আছেন। অতিরিক্ত ভাড়া না নিতে বাসমালিক ও শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যেসব পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বাসমালিকরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার তিনি বলেন, ‘অভিযোগ যেহেতু আসছে, তাহলে অবশ্যই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যারাই অতিরিক্ত ভাড়া নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। গাজীপুর-এলেঙ্গা মহাসড়কের পরিস্থিতিও ভালো। নির্বিঘ্নে চলছে পরিবহন। ফলে ঘরমুখো মানুষের ঈদযাত্রাও স্বস্তিদায়ক।’

মহাখালী বাস টার্মিনালে রাস্তার ওপরে যত্রতত্র বাস রাখায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখন থেকে বাস মালিকরা রাস্তার ওপরে যেন গাড়ি না রাখে সেজন্য তাদের সর্তক করা হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য