,

আল-আকসা প্রাঙ্গণে ফের সংঘর্ষ, ৪২ ফিলিস্তিনি আহত

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র আল-আকসায় ফের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। আজ শুক্রবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আহতদের অধিকাংশের শরীরের উপরের অংশে আঘাত লেগেছে। পবিত্র রমজান মাসের শেষ জুমার আগের রাতে বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, দাঙ্গাকারীরা পাথর ও পটকা নিক্ষেপের পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দাঙ্গাবিরোধী ব্যবস্থা নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। ফজরের নামাজের পর সংঘর্ষের মাত্রা কমে আসে বলেও জানান তারা। তবে সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে।

গত দুই সপ্তাহে পবিত্র আল–আকসা প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, গত বছর আল–আকসার অস্থিরতাকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ১১ দিনব্যাপী যে যুদ্ধ হয়েছিল, সেরকমই একটি যুদ্ধের সম্ভাবনা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড