,

সালমানের হাত ধরে বলিউডে পা রাখছেন শেহনাজ

news-image

বিনোদন ডেস্ক : বিগ বস ১৩ শেহনাজ গিলের জীবন একেবারেই বদলে দিয়েছে। বিগ বসের ঘরে তার মিষ্টি স্বভাবে মুগ্ধ হয়ে যান দর্শকেরা। রাতারাতি লাইমলাইটে চলে আসেন শেহনাজ গিল। দেখতে সুন্দর শেহনাজকে সবাই ‘পাঞ্জাবের ক্যাটরিনা’ বলেন। এবার তার ভক্তরা পেল এক দারুণ খবর। শোনা যাচ্ছে, সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে দেখা যাবে শেহনাজ গিলকে।

আগামী বছর ঈদে মুক্তি পাবে সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এই সিনেমাতে সালমানের সঙ্গে অভিনয় করবেন পূজা হেগড়ে, আয়ুশ শর্মা। এই সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন শেহনাজ গিল।

সূত্রের খবর থেকে জানা যায়, ছবিতে আয়ুশ শর্মার বিপরীতে দেখা যাবে শেহনাজকে। তবে ঠিক কেমন চরিত্রে দেখা যাবে তাকে তা এখনো জানা যায়নি। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র হাত ধরেই বলিউডের পর্দায় অভিষেক হবে শেহনাজের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য