,

জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যেই ইউক্রেনে রকেট হামলা

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ইউক্রেন সফরের মধ্যেই গতকাল বৃহস্পতিবার দেশটিতে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনার পর নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন খোদ জাতিসংঘ মহাসচিব।

গুতেরেস বলেছেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট কাজ হচ্ছে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। কিন্তু গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে সমালোচনার মুখোমুখি হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে অন্যতম রাশিয়া। ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে একাধিকবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে মস্কো।

বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গুতেরেস। জেলেনস্কি আগে থেকেই নিরাপত্তা পরিষদের সমালোচনা করে আসছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য