,

প্রধানমন্ত্রী যাত্রীদের ভোগান্তির বিষয়ে প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদে ঘরমুখো মানুষরা যাতে পথে পথে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেদিকে কঠোরভাবে নজর দিতে বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় এবার দেশের সড়ক-মহাসড়ক অনেক ভালো।

এ সময় জাতীয় স্বার্থে ঈদে ঘরমুখো মানুষের থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি মহাসচিবের সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, দেখতে দেখতে ১৩ বছর, বিএনপির আন্দোলন হবে কোন বছর?

বিএনপি নেতাদের কাছে সেতুমন্ত্রী জানতে চান, তাদের আন্দোলনের নেতা কে? এ সময় বিএনপিকে পথহারা পথিকের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা কখন যে কি বলে তা তারা নিজেরাও জানে না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য