,

পাল্টা আঘাতের জন্য প্রস্তুতি নিতে হবে: গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের অন্যায়ের বিরুদ্ধে পাল্টা আঘাতের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা কলেজে প্রাক্তন ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘মানুষ চায় আমরা রাস্তায় মোকাবিলা করি, মার খাই, পাল্টা মার দেই। যুদ্ধ জয় করতে চাইলে আপনি একতরফা গুলি খাবেন, গুলি করবেন না-এটার নাম যুদ্ধ না। আমরা একতরফা মার খেয়ে যাচ্ছি। মামলাবাজি আর আদালতে হাজিরা দিচ্ছি। একটু একটু করে সরকারের হাত অনেক লম্বা হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এখন আঘাতের পরে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত হতে হবে। আমাকে মারবে, আমার বেঁচে থাকার অধিকার থাকবে না আর আমাকে যে মারবে তাকে আমি কিছু বলবো না, তাকে গালে চুমু খাবো? রাষ্ট্রের সংবিধানে কি লেখা আছে আমাকে ধরে ধরে পেটাবে?’

আইনজীবীদের সমালোচনা করে তিনি বলেন, সুপ্রিম কোর্টে যে কাজ হয়েছে তার প্রতিবাদে কি জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীরা আদালতে যাওয়া একদিনের জন্য বন্ধ করবেন? মনে হয় না। পুলিশ যদি রাস্তায় ব্যারিকেড দেয় তা ভেঙে হলেও যাবে। খালেদা জিয়ার জন্যও এই আইনজীবীরা একদিনের জন্যও কর্মবিরতি দেয়নি। অথচ এই সুপ্রিম কোর্টের আইনজীবীর সমিতির সভাপতি ছিলেন অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী। কত ধানে কত চাল তা এইচ এম এরশাদকে বুঝিয়ে দিয়েছিলেন তিনি। যেখানে ন্যায়বিচার হয় না, সেখানে যদি প্রতিবাদ না আসে তাহলে কারা প্রতিবাদ করবে।

ঢাকা কলেজ ছাত্র সংসদের প্রাক্তন ভিপি মীর সরফত আলী সপুর সভাপতিত্বে ঢাকা কলেজের সাবেক ভিপি হারুনুর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় কলেজের সাবেক ছাত্রনেতা আসাদুল করিম শাহিন, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, জাকির হোসেন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, কামাল আনোয়ার, নুরুল ইসলাম নয়নসহ আরও অনেকে বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা