,

বিভিন্ন রাজনৈতিক দলকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে বিএনপি : নাছিম

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত জাতীয় সরকারের নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আদর্শহীন রাজনৈতিক দলের নেতাদের লাড্ডু দেখাচ্ছে তারা। আর কেউ কেউ তাদের কথায় নাচছে।

আজ বৃহস্পতিবার সকালে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মচারী ও ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ সংলগ্ন প্রান্তিক কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, বিএনপি-জামায়াত সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। একটার পর একটা ইস্যু তৈরি করে দেশের শান্তি বিনষ্ট করে। এখন আবার তারা জাতীয় সরকারের নামে অরাজকতা তৈরির পাঁয়তারা করছে। বিভিন্ন রাজনৈতিক দলকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। তারা নাকি ক্ষমতায় গেলে বিভিন্ন দল থেকে মন্ত্রী বানাবে। কিন্তু কাকে কী মন্ত্রী বানাবে, সেটা নিয়ে কিছু বলে না। তারা সবার সাথে প্রতারণা করে।

শেখ জামালের কথা স্মরণ করে বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুর মেঝ ছেলে লেফটেন্যান্ট শেখ জামাল অনেক মেধাবী আর্মি অফিসার ছিলেন। তিনি বীরত্বের সঙ্গে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনিও বঙ্গবন্ধুর মতো দেশ ও দেশের মানুষের কথা ভাবতেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জিয়া মোশতাক গংরা তাকে পরিবারের সঙ্গে নির্মমভাবে হত্যা করে। তিনি বেঁচে থাকলে বঙ্গবন্ধুর মতো একজন যোগ্য ও আদর্শিক মানুষ হতেন। দেশের মানুষের জন্য কাজ করে যেতেন।

নাছিম আরও বলেন, বিএনপি-জামায়াত এদেশে অপরাজনীতি করে। এরা দেশের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এদের একটাই স্বপ্ন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজনৈতিক ফায়দা লুটা। এই বিএনপি-জামায়াত পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে। এরা বিদেশে অর্থ দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা সবসময় বাংলাদেশের অগ্রগতি থামানোর জন্য মিথ্যাচার করতে থাকে। এরা কখনো চায় না বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিণত হোক।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ম. আব্দুর রাজ্জাক, সালেহ মোহাম্মদ টুটুল, কাজী শহিদুল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতারা।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা