,

ফরিদপুরে দুই ইউনিয়নের বাসিন্দাদের সংঘর্ষ, নিহত ১

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার দুটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। গতকাল বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। নিহত নান্নুর বাড়ি সালথা উপজেলার যদুনন্দী গ্রামে।

স্থানীয়রা জানিয়েছেন, সালথা উপজেলার যদুনন্দী এলাকার কাইয়ুম মোল্যা এবং পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউপি চেয়ারম্যান সোনা মিয়ার সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছে।

বুধবার সন্ধ্যায় সালথা উপজেলার যদুনন্দী গ্রামের কয়েকজন যুবক বোয়ালমারী উপজেলার রুপাপাত-কালিনগর বাজারে গেলে চেয়ারম্যান সোনা মিয়ার সমর্থকরা তাদের মারপিট করে। পরে এ নিয়ে যদুনন্দী ইউনিয়ন ও রুপাপাত ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নান্নুসহ ১৬ জন আহত হন। গুরুতর অবস্থায় নান্নুকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ওসি শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য