,

শবনম ফারিয়া ভক্তদের জন্য দুঃসংবাদ

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদ অনুষ্ঠানমালার বড় একটা অংশজুড়ে থাকে অভিনেত্রী শবনম ফারিয়ার নাটক। তবে এবারের ঈদ তার ভক্তদের জন্য দুঃসংবাদ থাকছে। এবার ঈদ আয়োজনে নতুন কোনও নাটকে দেখা যাবে না তাকে।

বিষয়টি নিয়ে এই তারকা বলেন, ‌‘গত একমাস আমি পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। চলতি মাসের মাঝামাঝিতে শেষ হয়েছে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। পড়ার চাপে একদমই শুটিং করিনি। এরপর শুরু হলো রোজা। পরীক্ষার চাপের পর রোজা রেখে কাজ করা একেবারেই সম্ভব হয়নি। তাই নতুন কোনও নাটকে আমাকে ঈদে দেখা যাবে না।’

শবনম ফারিয়া ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) শিক্ষার্থী। সাংবাদিকতা বিষয়ে নতুন করে আরেকটি স্নাতকোত্তর করছেন। জানালেন, এবারের ঈদটা পরিবারের সঙ্গে কাটাবেন। সময় দেবেন বন্ধু-বান্ধবীদের। আর কাজে ফিরবেন আরও একমাস পর। ফলে কোরবানির ঈদের নতুন নাটকের দেখা যাবে ‘দেবী’খ্যাত এই অভিনেত্রীকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড